1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বিমান ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য পাইলট-ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি বিমানকে ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

আজ গণভবনে বিমানের পাইলট ও কেবিন ক্রুগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও দুরদর্শীতার জন্য এই অভিনন্দন জানান। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রীফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোন রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন।

এসময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় সেই দিনের ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!