1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

‘বঙ্গবন্ধু’ উপাধির পঞ্চাশ বর্ষপূর্তি পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার পাঁচদশক পূর্তি পালিত হয়েছে।
পাঁচদশক পূর্তি উপলক্ষে আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘বঙ্গবন্ধ’ু উপাধি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় ঢাবি ডিবেটিং ক্লাবেব সভাপতি এসএম রাকিব সিরাজীর সঞ্চালনায় টিএসসিভিত্তিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ‘বঙ্গবন্ধ’ু উপাধি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক অরুনা বিশ^াস, স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক শাহনুর, কেন্দ্রীয় নেত্রী বৃষ্টি রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৬৯ সালের এ দিনে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়েছিলেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মহান নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করে।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী থাকার পর ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পান। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডিইউসিএসইউ)-এর সহ-সভাপতি (ভিপি) এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ কারামুক্ত শেখ মুজিবুর রহমানের সম্মানে আয়োজিত জনসমাবেশে বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেন।
এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনের গুলশানস্থ কার্যালয়ে স্টিয়ারিং কমিটির সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান।
সভায় বক্তারা বলেন, এইদিন বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। বাঙালি জাতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!