1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

ভারত-পাকিস্তানের অবস্থা ভয়াবহ: ট্রাম্প

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ভারত ও পাকিস্তানের মধ্যকার বর্তমান অবস্থাকে অত্যন্ত ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর এর কড়া জবাব দেয়ার কথা বিবেচনা করছে নয়া দিল্লি। তার ভাষায়, আমরা এমন অবস্থা থেমে গেছে এমনটা দেখতে চাই। তিনি আরো বলেন, এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে চীনের একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, যা ঘটে গেছে তার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এখন প্রচুর সমস্যা।

উল্লেখ্য, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় কাশ্মিরের পালওয়ামায় গত ১৪ই ফেব্রুয়ারি। এতে ভারতের কমপক্ষে ৪১ জন সিআরপিএফ সদস্য নিহত হন। এর পর থেকেই পারমাণবিক শক্তিধর এই পরস্পরবিরোধী দুটি দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, অত্যন্ত কঠোর কিছু করার চিন্তা করছে ভারত। ভারত প্রায় ৫০ জনকে হারিয়েছে হামলায়। আমি এটাও বুঝতে পারি।

জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিক এমনটা দাবি করছে ভারত। অন্যদিকে সামনেই নির্বাচন। এ অবস্থায় হিন্দু জাতীয়তাবাদীদের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চাপ বাড়ছে ব্যবস্থা নিতে। তাহলে কি করবেন মোদি, তিনি কি পাকিস্তানে হামলা চালাবেন? ভারতের প্রতিক্রিয়া ও প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি এমনটাই বলে দেয়। তবে পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন ভারত হামলা চালালে তার প্রতিশোধ নেবেন। শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা বলেছে, ভারত কোনো রকম মিসঅ্যাডভেঞ্চার চালালে তার জবাব দিতে সক্ষম তারা। যদি তাই হয় তাহলে পারমাণবিক শক্তিধর এ দুটি দেশের মধ্যে বড় একটি যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তা হলে আঞ্চলিকতায় বড় প্রভাব পড়বে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!