1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

জেগে উঠুন দল পুনর্গঠন হচ্ছে : ড. মোশাররফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে জানিয়ে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৩ ফেব্রয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা তৈয়মুর আলম খন্দকার রচিত দুটি গ্রন্থের প্রকাশনা-পাঠ ও আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ,চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, কবি আবদুল হাই শিকদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা:মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘ইতোমধ্যে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। যেখানে যা দুর্বলতা আছে তা খুঁজে বের করে দলকে শক্তিশালী করা হবে। আপনারা হতাশ হবেন না। দলকে শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে সত্য পরাজিত, মিথ্যা প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। দলকে শক্তিশালী করে তার মুক্তি আন্দোলনে নেমে পড়তে হবে। হতাশ না হয়ে জেগে উঠুন।’

নজিরবিহীন এক প্রহসনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘মৌলিক অধিকার হরণ করা হয়েছে মানুষের। এতো কিছু হরণ হয়ে গেলো। দেশের মানুষ এমনিতে বসে থাকবে, তা বিশ্বাস করি না। অনেকে বলেন, বিএনপি পরাজিত। নেতাকর্মীরা হতাশ। এটা সত্য নয়। আমি বলবো বিএনপি পরাজিত নয়। ২৯ ডিসেম্বরের ভোট ডাকাতি ও ৩০ ডিসেম্বরের প্রহসন দেখে আমাদের নেতাকর্মীরা হতভম্ব। ভোট ডাকাতি করে টিকে থাকা যাবে না। মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বেগম মুক্ত করে খালেদা জিয়াকে মুক্ত করবে। কোনো স্বৈরাচারী টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকতে পারবে না।’

চকবাজারের ঘটনায় শোক প্রকাশ করে মোশাররফ হোসেন বলেন, ‘চকবাজারের ঘটনা ভয়াবহ। এই সরকার কোনো ট্রাজেডির পর কথা রাখেনি। কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। যা বলে তারা তা করে না। আমি মনে করি, আবাসিক এলাকায় সেখানে যেসব কেমিক্যাল গোডাউন আছে, তা আলাদা জায়গা নির্ধারণ করে তাদেরকে স্থানান্তর করতে হবে। নইলে চকবাজারের মতো আবারও ঘটনা ঘটতে পারে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!