1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বাংলাদেশে বহুল আলোচিত বনানী ধর্ষণ মামলায় দুই ছাত্রীর জবানবন্দী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

ধর্ষণের যে মামলা নিয়ে বাংলাদেশে এখন তোলপাড় চলছে, তাতে আজ বিচারকের সামনে জবানবন্দী দিয়েছেন অভিযোগকারী দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অত্যন্ত গোপনীয়তার সাথে এই জবানবন্দী নেয়া হয়।

আদালতের সরকারি উকিল (পিপি) আব্দুল্লাহ আবু বিবিসিকে জানিয়েছেন, কাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, কখন কোন পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছিলো – তার পুরো বর্ণনা ঐ দুই নারী বিচারকের সামনে বলেছেন।

নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় এই জবানবন্দী নেয়া হয়। পিপি মি আবু বলেন, এই জবানবন্দী তদন্তের ক্ষেত্রে শক্ত সাক্ষ্যপ্রমাণ হিসাবে বিবেচিত হবে।

ওদিকে, ঢাকা গোয়েন্দা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিবিসিকে বলেছেন, সংশ্লিষ্ট হোটেল সহ বিভিন্ন স্থানে গিয়ে দেখে-শুনে, কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন। তিনি জানান, বিভিন্ন আলামতও পুলিশ জব্দ করেছে।

বনানী পুলিশ প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করেছিলো, অভিযোগ পেয়েও অভিযুক্তদের কজন ধনী পরিবারের হওয়ায় তাদের আটকে গড়িমসি করায় তারা পালিয়ে যেতে পেরেছে – সোশ্যাল মিডিয়াতে এসব সন্দেহ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে।

মাসুদুর রহমান রহমান বলেছেন, অভিযুক্ত পাঁচজনকে তারা সনাক্ত করেছেন। তাদের ধরতে সম্ভাব্য সব জায়গায় তারা হানা দিচ্ছেন।

অভিযুক্তরা দেশের বাইরে চলে গিয়ে থাকতে পারে কিনা- এই প্রশ্নে ঐ গোয়েন্দা কর্মকর্তা বলেন, পুলিশ মনে করছে তারা দেশেই রয়েছে।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!