1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

“পাকিস্তানে হামলা করলে তা মোদির জীবনের সবচেয়ে বড় ভুল হবে”

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ বলেছেন, মোদি পাকিস্তানে হামলা করলে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল হবে।

ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি দুবাই থেকে ওই মন্তব্য করেছেন।

কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর গতকাল (বুধবার) জেনারেল মুশারফ ওই মন্তব্য করেন।

মুশাররফ বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে আক্রমণ করেন, তবে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল হবে। মুশাররফের দাবি, পুলওয়ামার হামলায় সিআরপিএফ কর্মীদের হত্যা বা কাশ্মিরিদের জন্য নরেন্দ্র মোদির কোনো প্রকৃত আবেগ নেই।

মুশাররফ বলেন, ‘মোদির হৃদয়ে এসব লোকের জন্য আগুন নেই। যদি থাকত তাহলে তিনি আগে কাশ্মির সমস্যার সমাধান করতেন।’

পুলওয়ামায় হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে এক জনসভায় দেয়া ভাষণে ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, ‘আপনাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, আমার হৃদয়েও সেই আগুনই জ্বলছে।’

কিন্তু জেনারেল মুশারফের মতে, প্রধানমন্ত্রী মোদির অন্তরে কোনো আগুন নেই, এর চেয়েও বেশি তাঁর হৃদয়ে আছে যখন কাশ্মিরিরা মারা যায়, পেলেট বিদ্ধ হয়। কাশ্মিরে সমস্যার সমাধান না হলে এসব বন্ধ হবে না বলেও জেনারেল মুশারফ মন্তব্য করেন।

জেনারেল মুশারফ বলেন, ‘আমি ৪০ বছর ধরে সেনাবাহিনীতে ছিলাম, এবং পুলওয়ামাতে নিহত সেনাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রয়েছে। তাদের পরিবারের জন্য আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। ১৯৭১ সালের যুদ্ধে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু হারিয়েছি। আমি স্বজন হারানোর ব্যথা জানি। যুদ্ধের পরিণতি কী হয় এবং পরিবারে কী হয় তা আমি জানি বলেও মন্তব্য করেন পারভেজ মুশারফ। সূত্র-পার্সটুডে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!