1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোন নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

“একুশে ফেব্রুয়ারি ঘিরে কোন নিরাপত্তার হুমকি নেই, সর্বোচ্চ সতর্ক রয়েছে ডিএমপি। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা” বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

আজ সকাল ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ডিএমপি কর্তৃক গৃহিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের একথা জানান ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশী রাষ্ট্রদূতসহ অন্যান্য ভিভিআইপিদের পুস্পস্তবক অর্পন শেষে জনসাধরণের জন্য প্রবেশদ্বার খুলে দেয়া হবে। সাধারণ দর্শনার্থীরা পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে আর্চওয়ের মধ্যদিয়ে শহীদ মিনারে আসবেন। সকলের সুবিধার্থে গমনাগমনের পথ নির্দেশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় ব্যানারে টাঙানো থাকবে। শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জুতা পায়ে কেউ শহীদ মিনারের বেদীতে প্রবেশ করবেন না।

কমিশনার বলেন, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন এলাকায় বসানো হবে চেকপোস্ট। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যতীত কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন না। সকল ভিভিআইপি শহীদ বেদীতে ফুল দিয়ে বের হয়ে গেলে উল্টা পথে শহীদ মিনারে না আসার জন্য সকলকে অনুরোধ করছি। আসার পথে পর্যাপ্ত ব্যরিকেড থাকবে। ব্যরিকেডের ভেতরে কোন প্রকার হকার বা ভ্রাম্যমান দোকান বসতে দেয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলের ক্ষেত্রে কমিশনার বলেন, ২১ শে ফেব্রুয়ারিকে ঘিরে ডিএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ডা্ইভারশন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যতীত ২০ তারিখ সন্ধ্যা ৬ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে বসানো হবে নিরাপত্তা তল্লাশী চৌকি। বহিরাগত কেউ ২০ তারিখ সন্ধ্যা ৬ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। বানিজ্যিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় কোন ব্যানার, ফেস্টুন বা প্রচারণা চালানো যাবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!