1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গণশুনানির জন্য সোহরাওয়ার্দী উদ্যান খোলা আছে: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের করা মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ নয় মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।’

মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে কালে এ কথা বলেন তিনি

সংসদে বিরোধী দল ও ১৪ দল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইনু ও মেনন জানিয়েছেন, ভোটের রাজনীতিতে তারা প্রধানমন্ত্রীর পক্ষে ভোট চেয়েছেন। এখন তাই সংসদে গিয়ে বিরোধিতা করতে রাজি নন। ১৪ দলের মুখপাত্র তাদের ধৈর্য ধরতেও বলেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সমালোচনা পজিটিভলি নিয়েছি। যারা মুখ খুলেছেন, সমালোচনা করেছেন সেটার দরকার আছে। সরকার ভালোভাবে চলার জন্য, পার্লামেন্টারি ডেমোক্রেসিটা ইতিবাচক ও শক্তিশালী হতে পারে বিরোধী দলের মাধ্যমে। গতিশীল হতে পারে সংসদ। সমালোচনা না থাকলে সরকারের ভুল ধরা যায় না, সংশোধন হওয়া যায় না। সেদিক থেকে আমরা সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছি। ভুলকে কারেক্ট করার জন্য সমালোচনা দরকার।’

এখান ১৪ দল ভাঙার ব্যাপারে ও বিরোধী দলের ভূমিকা কী হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি ১৪ দল ভাঙতে পারে বলে শঙ্কিত বা উদ্বিগ্ন থাকেন তাদের বলছি, উদ্বিগ্ন বা শঙ্কার কারণ নেই। এই আছে মান-অভিমান, আবার চলে যাবে। এটা কোনো পার্মানেন্ট সমস্যা না।’

১৪ দলের শরিকরা বলছেন, আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতিতেই ব্যবহার করা হচ্ছে। তৃণমূলে, উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা ধোয়াশা দেখছেন এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সব আলাপ-আলোচনা করেই করা হচ্ছে। তাদের মান-অভিমানের পেছনের কারণটা কী তা আপনারা আমার চেয়েও কম জানেন না। তেমন কোনো সমস্যা নেই। ছোট-খাটো মান-অভিমান আছে। এসব কেটে যাবে।’

গণশুনানি আয়োজনের ব্যাপারে ঐক্যফ্রন্ট কী অনুমতি পাবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কেন অনুমতি? কিসের জন্য? গণ-তামাশার জন্য? গণশুনানি কাকে বলে? গণশুনানি নাকি গণ-তামাশা? গণ-তামাশার জন্য অনুমতি চাইলে আমি তো পুলিশ কমিশনারকে বলবো বিষয়টি দেখে ব্যবস্থা নিতে।’

২৪ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট গণশুনানির আয়োজন করেছে। কিন্তু তাদের অভিযোগ তাদের কোনো জায়গা দেয়া হচ্ছে না। জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান তো খোলা আছে। সেখানে কোনো প্রকার বাধা-বিঘ্নের বিষয় তো নেই।’

ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য কোনো প্যানেল তৈরি করে দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটা ওরা নিজেরাই করবে। প্রধানমন্ত্রীও ছাত্রলীগের কমিটির জন্য ভূমিকা রেখেছেন। ছাত্রলীগ একটা শর্ট লিস্ট করেছে। সেজন্য একটা কমিটিও করে দিয়েছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!