1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

উপজেলা নির্বাচনে বড় দল অংশ না নেওয়া হতাশাজনক: সিইসি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করাকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে বড় কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে না। এটা নির্বাচন কমিশনের জন্য হতাশাজনক খবর।

তারপরও উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে– এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি স্থানীয় সরকারের নির্বাচন। এ ধরনের নির্বাচনে স্থানীয়রা প্রার্থী হওয়ায় নির্বাচন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়।

প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের সবাইকে পক্ষপাতমুক্ত আচরণ করতে হবে। কেউ কোনো ব্যক্তি, দল, প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে ইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হবে। তদন্তে দোষী প্রমাণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের কোনো দল নেই, মত নেই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংবিধান, আইন ও বিধির বাইরে আপনাদের কারও কাছে দায়বদ্ধতা নেই।’

তিনি বলেন, ‘ভোটের দিন প্রার্থীর অবস্থা ভালো না দেখলে অনেক এজেন্ট কেন্দ্র ছেড়ে যান। আবার অনেক দুর্বল প্রার্থী এজেন্টই দিতে পারেন না। এমন বাস্তবতায় ভোট শেষে অনেকে তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন, যা অনেকাংশেই সত্য নয়। ফলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব পোলিং এজেন্টদের কেন্দ্রে অবস্থান, তাদের নিরাপত্তা বিধান ও ভোট শেষে এজেন্টদের হাতে ফলাফলের একটি করে শিট ধরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।’

ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!