1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র

সারাদেশে সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি সরাতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

সারাদেশে সড়ক ও মহাসড়কে থাকা বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন খুঁটি ৬০ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের পাশাপাশি ‘সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা বিপজ্জনক খুঁটি চিহ্নিত করে তা অপসারণে নির্দেশ কেন দেয়া হবে না’তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সড়ক পরিবহন সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের এই রুলের জবাব দিতে হবে।

এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

সড়ক-মহাসড়কে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের নির্দেশনা চেয়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

আদেশের পর আইনজীবী সায়েদুল হক সুমন জানান, দ্রুত সময়ে সারাদেশের সড়ক-মহাসড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটিসহ সব ধরনের বিপজ্জনক খুঁটি অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত দ্রুত সময় বললেও তা কোনোক্রমেই ৬০ দিনের বেশি হবে না বলে আদেশে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদীর শিবপুর এলাকায় মহাসড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি দেখে নিজের ফেসবুক পেজে লাইভ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে বুধবার এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!