1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

সিরিয়া থেকে কয়েক সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহার শুরু: মার্কিন সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা শুরু হবে।

গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার পর এই প্রথম জেনারেল ভোটেল এ ইস্যুতে মন্তব্য করলেন। তিনি সোমবার বলেন, আমরা যেখানে যেতে চাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আমরা সে পথেই আছি।

সাংবাদিকরা তার কাছে জানতে চান সিরিয়া থেকে সেনা প্রত্যাহার কবে শুরু হবে। জবাবে জেনারেল ভোটেল বলেন, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে। তবে সরেজমিন পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে ২০১৪ সাল থেকে আমেরিকা সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষতি দেখা যায় নি।

বরং সরকারি বাহিনীর হামলার মুখে দায়েশ কমান্ডারদেরকে মার্কিন সেনারা নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছে বলে বহুবার খবর বের হয়েছে। পাশাপাশি দামেস্ক সরকারের অনুমতি ছাড়াই মার্কিন প্রশাসন অন্তত দুই হাজার সেনা মোতায়েন করেছে রেখেছে সিরিয়ায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!