1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

রংপুরের পীরগাছায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় নিখোঁজের ৪ দিন পর ফিরোজ মিয়া (২২) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার উপজেলার গুচ্ছ গ্রামে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মাটিচাপা অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার কাবিলাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে টিপু (২৬), মৃত আওয়াল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), মতিল চৌকিদারের ছেলে সুলতান হোসেন ও পার্শ¦বর্তী দোয়ানী গ্রামের নুর মোহাম্মদের ছেলে জাহিদুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ । পুলিশ, স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফিরোজের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে শনিবার পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয়রা একটি নির্মাণাধীন গুচ্ছ গ্রামে মাটি চাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ফিরোজের সঙ্গে আটককৃতদের স্থানীয় কান্দি বাজারের একটি চায়ের দোকানে বৃহস্পতিবার শেষবার দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহতের বাবা আমির উদ্দিন জানান, আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে নিখোঁজের দিন তার সাথে প্রায় লক্ষাধিক টাকা ছিল। ওই টাকা হাতিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। এ ঘটনায় ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!