1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

স্পেনে সরকার পতনের আন্দেলনের উত্তাল

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

কট্টর ডানপন্থীদের ডাকে সরকার পতনের আন্দোলনে উত্তাল স্পেন। গতকাল রোববার কট্টর ডানপন্থীদের ডাকে রাজধানী মাদ্রিদে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকার আলোচনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করাতেই দলগুলো এ বিক্ষোভ করছে।

বিবিসি বলছে, মধ্য-ডানপন্থী দল পপুলার পার্টি (পিপি) এবং সিটিজেনস পার্টির অভিযোগ, সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বাধীনতাকামী অঞ্চল কাতালুনিয়া সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। আগামীকাল মঙ্গলবার দেশটির সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত ১২ কাতালান নেতা ও মানবাধিকার কর্মীর বিচার।

রাজধানী মাদ্রিদের ‘কোলন স্কয়ার’ এবং আশেপাশের সড়কগুলোকে প্রায় ৪৫ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ‘স্পেনের ঐক্যের জন্য এখনই নির্বাচন চাই’ বলে স্লোগান দিয়েছে।

স্পেনের উত্তর-পূর্বের সমৃদ্ধ অঞ্চল কাতালুনিয়ার ২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে গণভোটের আয়োজন করে অভিযুক্তরা। তবে জয় পেলেও সংবিধানের অজুহাতে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেন তৎকালীন স্পেন সরকার। যার পরিপ্রেক্ষিতে তৎকালীন কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন সরকার একতরফা স্বাধীনতা ঘোষণা করে গ্রেপ্তার এড়াতে বেলজিয়াম পালিয়ে যান।

স্বাধীনতা ঘোষণার পর স্পেন সরকার কাতালান পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় এবং আগাম নির্বাচন ঘোষণা করে। ওই বছর ডিসেম্বরের আগাম নির্বাচনে বিচ্ছিন্নতাবাদীরাই পুনরায় জয়লাভ করে সরকার গঠন করে।

তবে পুজদেমনের আর দেশে ফেরা হয়নি। স্পেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় কয়েকবার উদ্যোগ নিয়েও তিনি দেশে ফিরতে ব্যর্থ হন।

বর্তমান নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদ ও বার্সেলোনার এই দূরত্ব ঘোচানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই এ নিয়ে আলোচনার জন্য সেখানে একজন দূত পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে ডানপন্থী দলগুলো ওই প্রস্তাবকে ‘প্রতারণা’ এবং বিচ্ছিন্নতাবাদীদের কাছে ‘আত্মসমর্পণ’ বলে বিবেচনা করছে। তারা কোনোভাবেই কাতালুনিয়ার স্বাধীনতা চায় না। যদিও স্পেন সরকারও স্বাধীনতার বিপক্ষে।

অন্যদিকে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকার স্বাধীনতাই চায়, কোনো আলোচনা নয়। তাই তারা কেন্দ্র সরকারের আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!