1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে: নজরুল ইসলাম

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পথে সরকার বাধা হবে না বলে ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বাস রাখতে চায় বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান ছাত্রদলের
এর আগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটিরর নেতাদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহাবস্থানের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, এখনো সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই এবং আমরা চাইবো যে, আমাদের ছাত্রসমাজের সংগঠনগুলো যাতে তাদের মত প্রকাশ ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায়। আর ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আর তাদের পছন্দের প্রার্থীকে ডাকসু নির্বাচনে নির্বাচিত করতে পারে।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে যেমন বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, আমাদের নেতাকর্মীরা যেমন তাদের ঘর-বাড়িতে থাকতে পারছে না। তেমনি এদেশের ছাত্র সমাজ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেতে পারে না। আমরা যারা বিরোধী দল করে তাদেরকেই নানাভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, খুন ও গুম করা হয়েছে। এরকম একটা জটিল পরিস্থিতিতে আমাদের বহুল প্রতিক্ষীত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা বলেছি, ডাকসু নির্বাচন যাতে জাতীয় ও স্থায়ী সরকার ভোটেরর মত না হয়- এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সরকারের নিয়োজিত। ফলে দুশ্চিন্তার কারণ আছে। কিন্তু আমরা আশা করবো যে ছাত্রসমাজ আমাদের যুগে যুগে পথ দেখিয়েছে, তাদের সাহসী ভূমিকা আন্দোলন-সংগ্রামের সূচনা করেছে এবং সফল হতে সাহায্য করেছে সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানে নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে।

তিনি বলেন, আমরা আশা করছি, যারা গণতন্ত্র চায় আর যারা গণতন্ত্র চায় না, যারা গণতন্ত্র জবাই করে আর যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে। এই লড়াইটা হবে মূলত তাদের মধ্যে। সেই লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তি বিজয়ী হবে বলে আমরা আশা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সুষ্ঠু নির্বাচন করতে সরকার বাধ্য করবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!