1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে উগ্রপন্থা সৃষ্টি হবে : মোমেন

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ, অ্যা রোল মডেল অব হিউম্যান রাইটস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এখনো পুনর্বাসনের কোনো অগ্রগতি না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে।’

এ ছাড়া বাংলাদেশ সন্ত্রাস মোকাবেলায় সফল বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

সেমিনারের উদ্বোধনী পর্ব শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। সেফজোনে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে।’

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যা সেখানে, আর আমি বলি যে হ্যাঁ, ইউএনের হাইকমিশনার নিজেই বলেছেন, দিস ইজ ক্লাসিক এক্সাম্পল অব ক্লিনিং, এথনিক ক্লিনিং-এর জন্যেই আমি বলছি, মানবাধিকার যদি রাখতে চান তাহলে তাদের স্বস্থানে-স্বদেশে ফিরিয়ে নিতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!