1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

প্রত্যেক দিন মিছিল করেন খালেদা জিয়ার মুক্তি হবে: জাফরুল্লাহ

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজপথের আন্দোলন ছাড়া মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাকর্মীদের রাজপথে নামার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘রাজপথে নামেন। ভ্যান-ট্রাক নিয়ে মিছিল করেন। শোডাউন দিন। রাস্তায় বসে মোনাজাত ধরেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে বসে হাতি-ঘোড়া মারলে খালেদা জিয়ার মুক্তি আসবে না।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে এই মানববন্ধন হয়।

জাফরুল্লাহ বলেন, ‘আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন। রাস্তায় থাকেন। ব্যারিস্টার মওদুদ-মোশাররফ হোসেন রাস্তায় আসেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আজকে যদি চায়, আজ বিকেলে এখানে ১ হাজার মহিলার জমায়েত হতে পারে। সবাই রাস্তায় বসে থাকেন। এর পরও কিছু না হলে রাস্তায় বসে খোদার কাছে মোনাজাত ধরেন। একদিন বিএনপি। আরেকদিন ছাত্রদল, তার পর যুবদল, স্বেচ্ছাসেবক দল-এভাবে টানা ১৭দিন মাঠে থাকেন। খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে।’

তারেক রহমানের সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, ‘আপনি লন্ডনে বসে স্কাইপিতে কথা বলবেন ঠিক আছে। তবে সিনিয়র নেতাদের সঙ্গে বসেন। তা না হলে ভুল ভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভীর মাধ্যমে মিটিং না করে সিনিয়র নেতাদের ডাকেন। আপনি আরেকজন রিজভী হয়ে যাবেন না।’

ঐক্যফ্রন্ট করে বিএনপি লাভবান হয়েছে বলেও মন্তব্য করে এই নেতা বলেন, ‘ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বের হতো পারতো না। ড. কামাল হোসেন সব ধরনের চেষ্টা করেছেন। তবে শেখ হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি। হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচন গিয়ে ২০১৪ সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিল তা প্রমাণিত হয়েছে। এটাতে বিএনপি লাভবান হয়েছে।’

এ সময় বিএনপিকে ভারত থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জাফরুল্লাহ বলেন, ভারত একটি আজব দেশ। যেখানে দুধের চেয়ে গো-মুতের মূল্য বেশি!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!