1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

বিএনপির মূল প্রতিপক্ষ আ.লীগ না, আইনশৃঙ্খলা বাহিনী: দুদু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভাই-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভেবে-চিন্তে কর্মসূচি দিন, আগে দেখুন আমাদের(বিএনপি) প্রতিপক্ষ কে? আমাদের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ না, আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনা অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশব্যাপী বিএনপি’র কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে নাটক হয়েছে। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দলটির প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মাদ নাসিম মন্ত্রী হতেন। তারা কেউ মন্ত্রী হননি, কারণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রিপরিষদ গঠন করেন নাই। অন্য কোথাও থেকে তালিকা এসেছে।

বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে দলটির ভাই-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা ভেবে-চিন্তে কর্মসূচি দিন, আগে দেখুন আমাদের প্রতিপক্ষ কে? আমাদের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ না, আইনশৃঙ্খলা বাহিনী।

কৃষকদলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘৩০ ডিসেম্বর আমাদের আওয়ামী লীগের সঙ্গে কোন লড়াই হয়নি, আমাদের মূল প্রতিদ্বন্দী ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাই আমাদেরকে ভেবে চিন্তে কর্মসূচি দিতে হবে।’

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার কথা উল্লেখ করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘৯ বছর পর গতকাল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে মিছিল করেছে। এইভাবে ভয়কে জয় করতে হবে। আমি দৃঢভাবে বিশ্বাস করি তাদের এই ক্যাম্পাসে যাওয়ার মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠবে সেটির মধ্য দিয়ে মিথ্যা মামলায় ১ বছর ধরে কারাবন্দি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্মিত হবে।’

আন্দোলন ছাড়া কারাবন্দি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় মন্তব্য করে দুদু আরও বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবিরা স্পষ্ট করে বলেছেন বিচারালয়ের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আর সম্ভব নয়। তাঁর মুক্তির একমাত্র পথ রাজপথ।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!