1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

জেলার কোটালীপাড়ায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম গুচ্ছগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শিদা বেগম (৫৫) ও পুত্রবধূ মানসুরা বেগম (২০)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেল দেবগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। গুরুতর আহত নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাঈম বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!