1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

ব্রাজিলে ফুটবল ক্লাবে আগুন, নিহত ১০

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ব্রাজিলের বৃহৎ ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

রাজধানী রিও ডি জেনিরোতে ক্লাবটির অনুশীলন মাঠ নিনহো ডি উরুবুতে ওই অগ্নিকাণ্ডে আরও তিন জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, ভয়াবহ আগুনে ওই ডরমিটরির বড় একটি অংশ পুড়ে গেছে।

জি-ওয়ান নিউজ পোর্টালের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোর ০৫:১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবল খেলোয়াড়রা ওই ডরমিটরি ব্যবহার করত। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ফায়ার ফাইটাররা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, মাত্র দুই মাস আগে নিনহো ডি উরুবু সেন্টার সম্প্রসারণে কাজ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!