1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

সাগরপথে মালয়েশিয়াগামী দুই দালালসহ ৩০ রোহিঙ্গা আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দুই দালালসহ ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গা।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মানবপাচারকারী একটি চক্র শাহপরীর দ্বীপের ঘোলচর ও শুক্রবার ভোররাতে শীলখালীর নোয়াখালীয়া পাড়ায় রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে। এ খবর পেয়ে বিজিবি দুটি পৃথক টহলদল নায়েক সিকদার শফিকুল ইসলাম ও নায়েক সুবেদার ছলাহ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে শাহপরীর দ্বীপ এলাকার ঘোলাচর এলাকা হতে এক দালালসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশু রয়েছে।

অপর অভিযানে নোয়াখালীয়া এলাকায় সাগর তীরবতী একটি জঙ্গল থেকে এক দালালসহ ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ, ১১ জন নারী ও চার শিশু রয়েছে। এসব রোহিঙ্গা মালয়েশিয়াগামী ট্রলারে ওঠার জন্য সাগর উপকূলে অপেক্ষামান ছিল বলে জানায় বিজিবি।

আটক দালালরা হচ্ছে- টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকার হাবিবুল্লাহর ছেলে মুহিবুল্লাহ (২০) ও দমদমিয়া গ্রামের আবদুল করিমের ছেলে হুমায়ুন (১৮)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, দালালদের প্রলোভনে মোটা অংকের টাকায় এসব রোহিঙ্গা মালয়েশিয়া গমন করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য দালালদের আটক করতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!