1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

এশিয়ায় বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের বেকারত্বের হার বেশি। এই হার আশঙ্কাজনকভাবে আরও বাড়ছে। বেকারত্বের বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ। দেশে উচ্চশিক্ষিত বেকারের হার প্রায় ১১ ভাগ।

শুক্রবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এতে বিশ্বজুড়ে বেকারত্ব ও কর্মসংস্থানের অবস্থা এবং পূর্বাভাস তুলে ধরা হয়।

উচ্চশিক্ষিতদের বেকারত্বের হারে শীর্ষ অবস্থানে আছে পাকিস্তান, এ হার ১৭ ভাগের কাছাকাছি। প্রায় ১১ শতাংশ বেকারত্ব নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, ৮ দশমিক ৪ নিয়ে এই তালিকায় তৃতীয় ভারত। আর পরের অবস্থানে আছে শ্রীলঙ্কা।

আইএলওর প্রতিবেদনে বলা হয়, দেশে তরুণদের মধ্যে বেকারত্ব ২০১০ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০১০ সালে ছিলো ৬ দশমিক ৪ ভাগ। ২০১৭ সালের হিসাবে তা ১২ দশমিক ৮ শতাংশ।

৩৮তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ২৪টি শূন্যপদের বিপরীতে আবেদন করেন ৩ লাখ ৮৯ হাজার জন চাকরিপ্রর্থী। অর্থাৎ একটি পদের বিপরীতে ১৯২ জনের বেশি প্রার্থী। গত বছর সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৬৬৩ পদের বিপরীতে অংশ নেন ২ লাখ ১৩ হাজার প্রার্থী। প্রতিটি পদের বিপরীতে ছিলেন ১২৮ জন। এই পরিস্থিতি থেকেই বোঝা যায় দেশে উচ্চ শিক্ষিতদের কর্মসংস্থানের দুরাবস্থা।

আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর হিসাবে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশে বর্তমানে আট কোটি মানুষ বেকার। গড় বেকারত্বের হার ৪ দশমিক ১ ভাগ। বাংলাদেশে এই হার চার দশমিক ২ ভাগ। তবে সংস্থাটি বলছে, এ অঞ্চলের বিভিন্ন দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থানের সীমাবদ্ধতা আর দক্ষতা প্রশিক্ষণের আধুনিকায়ন না হওয়ায় দেশে উচ্চশিক্ষিত বেকার বাড়ছে। সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম জোরদারের তাগিদ বিশ্লেষকদের। প্রতিবছর তরুণদের একটি বড় অংশ শিক্ষাগ্রহন শেষে শ্রমবাজারে যুক্ত হচ্ছে। কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ আর দক্ষতার অভাবে পাচ্ছে না কাঙ্খিত কর্মসংস্থান। ফলে বাড়ছে বেকারত্ব।

উচ্চশিক্ষিত তরুণের কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণে সংস্কার আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!