1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

প্রধানমন্ত্রীর নামে ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ মোট ১ হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি জানিয়েছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এসব আইডি ও পেজ বন্ধ করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান জানান, সংঘবদ্ধ একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে।

তিনি আরও জানান, জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেশ-বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।

গুজব ও অপপ্রচার রোধে এসব পেজ বন্ধ করা হয়েছে জানিয়ে পরিচালক বলেন, ফেসবুকে গুজব ও অপপ্রচার রোধে এনটিএমসি অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধের উদ্যোগ নেয়। এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গত ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি ফেসবুক আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে।

প্রধানমন্ত্রী ছাড়াও বন্ধ করা অনুমোদনহীন এসব পেজ ও আইডির মধ্যে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থার নাম।

এ বিষয়ে তিনি বলেন, এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নির্বাচন কমিশন, সেনাবাহিনী এবং নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি প্রপাগান্ডামূলক পোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!