1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

ময়মনসিংহে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

জেলার গৌরীপুরে আবু নাছের আল দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সানির ভাষ্যমতে, অতিরিক্ত মদ্যপানে সৌদি ওই নাগরিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ডৌহাখলা গ্রামের করম আলীর ছেলে আবু সাঈদ সানির সঙ্গে প্রায় ২০ বছর আগে আবু নাছের আল দুসারির ঢাকায় পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরেই আবু নাছের আল দুসারি অবকাশ যাপনের জন্য গৌরীপুরে বসবাস শুরু করেন।

ঢাকায় হলি আর্টিসানে হামলার ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সেসময় চলে যান। তবে প্রায়ই বাংলাদেশে আসতেন। গত বছরের ৯ ডিসেম্বর সানির বাড়িতে আসেন আবু নাসের। এরপর থেকে আবু নাছের আর সানি একসঙ্গেই থাকতেন।

বৃহস্পতিবার রাতে সানির বাড়িতে আবু নাছেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ বলেন, ওই ব্যক্তির অনেক আগেই মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছে না।

ওসি বলেন, জব্দকৃত আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম ফালেহ। পুলিশ আবু নাছেরের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!