1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

কিউবার রহস্যজনক রোগে আক্রান্ত কানাডিয়ান কূটনীতিকদের মামলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

কিউবার ২০১৭ সালে দায়িত্ব পালনকালে রহস্যজনক রোগে আক্রান্ত হওয়া কানাডার কূটনীতিকরা সেখান থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় নেয়া এবং বিলম্বে চিকিৎসা শুরু করার জন্য অটোয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
বুধবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কিউবার বর্তমান ও সাবেক কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
যদিও এক বছর আগেই তারা কানাডায় ফিরেছেন। কিন্তু এখনো তারা ‘হাভানা সিনড্রোম’ নামের ওই রহস্যজনক রোগে ভুগছেন। এই রোগে আক্রান্তদের মাইগ্রেনের সমস্যার পাশাপাশি দৃষ্টি ও শ্রবণের সমস্যা দেখা দিয়েছে।
সিবিসি জানায়, ২০১৭ সালের বসন্তে প্রথমবারের মতো এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তবে তারা জানিয়েছে, এই রোগে আক্রান্ত হওয়ার এক বছর পর অটোয়া সবাইকে সহায়তা করে।
সিবিসি পাঁচ জন কূটনীতিকের সাক্ষাতকার নেয়।
ওয়াশিংটনে অবস্থানকালে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কূটনীতিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়ে থাকে।
তিনি বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে কিছু বলব না। তবে পুনরুল্লেখ করতে চাই যে আমি কয়েকজন অসুস্থ্য কূটনীতিকের সঙ্গে দেখা করেছি, তাদের বলেছি যে তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তাকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকি। তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও উদ্বেগ রয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!