1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

কুড়িগ্রামে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামে কৃষি জমি থেকে হাবিবুর রহমান নামের এক এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে, বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার সকালে এলাকাবাসী শহরের পূর্ব কামারপাড়ায় কৃষি জমিতে ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

হাবিবুর রহমান কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কুড়িগ্রামে কোর্টে শিক্ষা নবীশ হিসেবে মোহরীর কাজ করতো। সে শহরের পূর্ব কামারপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতো।

নিহত হাসিবুর রহমান চিলমারী উপজেলার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের পুত্র।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনাস্থল তদন্ত করে জানান, এটি একটি নৃশংস হত্যাকান্ড। প্রাথমিক তদন্তে লাশের পা বাধা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কারন উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত হত্যা রহস্য উদঘাটন করে আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!