1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

‘শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করুন,নইলে ঠিকানা জেলখানা : গণপূর্তমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িতরা শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ না করলে তাদের ঠিকানা জেলখানায় হবে বলে হুশিয়ারী ।

আজ বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব মেলা-২০১৯ এর উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘শতভাগ স্বচ্ছতা নিয়ে আপনাদের কাজ করতে হবে। যারা এর বাইরে যাবেন তাদের ঠিকানা হবে জেলখানায়।’

কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে ভবন নির্মাণ করেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কিছু অসাধু কর্মকর্তা আছেন। যখন বেআইনিভাবে ভবন নির্মাণ করা হয় তারা তখন তা দেখেন না। আর রাজউক যখন বেআইনিভাবে নির্মিত ভবন ভাঙতে যায় তখন কষ্টের টাকায় কেনা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন।’

এ সময় নাগরিকের আবাসন নিশ্চিত করা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ছিল বলেও জানান রেজাউল করিম। তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল নাগরিকের আবাসন নিশ্চিত করা। এরই মধ্যে বেসরকারিভাবে দুই লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট গ্রাহকের মধ্যে হস্তান্তর হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় উপস্থিত ছিলেন-রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!