
বান্ধবীর প্রতারণায় ৮ লাখ ২০ হাজার টাকা খোঁয়ালেন এক বাংলাদেশি যুবক। মালয়েশিয়ায় ওই নারীর প্রতারণায় তার স্বামী এবং আরও দুই যুবক জড়িত ছিলেন।
মঙ্গলবার জালান পুডুর একটি হোটেলে মালয়েশিয়ান এক তরুণীর সঙ্গে দেখা করতে যান ৩১ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণ। এই তরুণ গত ১৩ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছে।
এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় সানওয়ে টেকনোলজি পার্ক থেকে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটিও আটক করে পুলিশ। এছাড়া ওই তরুণীর অবস্থান সর্ম্পকে জানা যায় এবং ১ হাজার ৪৫০ রিঙ্গিত ও একটি মোবাইল জব্দ করা হয়। তবে অন্য দুই সঙ্গী এখনও পলাতক রয়েছে