1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

রোহিঙ্গাদের অবস্থা দেখতে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আজ সোমবার সকালে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে কক্সবাজার সফর করেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে তিনি রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনীয়তা এবং তাদেরকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে সব সমস্যা মোকাবেলা করছে তার সব কিছু দেখেছেন।
ইউএনএইচসিআরের সূত্র জানায়, এই হার্টথুর্ব অভিনেত্রী রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজারে পৌঁছেছেন। তিনি কুতুপালংয়ে বিশ্বের সবচেয়ে বৃহৎ শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যম্প পরিদর্শন করবেন। এখানে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা শরনার্থী আশ্রয় নিয়েছে।
ইউএনএইচসিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন জোলি।
২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন পীড়ন শুরু করে দেশটির সামরিক বাহিনী। এরপর ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এখন দেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে অবস্থান করছে।
ইউএনএইচসিআর জানিয়েছে ,কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় এসে জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন এবং সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউএনএইচসিআর কীভাবে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন জোলি। এছাড়া বিশ্বের সবচেয়ে নিগৃহীত এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের সমস্যা সমাধান কীভাবে নিরাপদ ও টেকসই উপায়ে করা সম্ভব, সে বিষয়েও আলোচনা করবেন এই অভিনেত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!