
বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দশ কিলোমিটার এলাকা পাড়ি দিয়েছে বিমানটি। এমন সময় আগুন ধরে গেল ইঞ্জিনে। পাইলট কিছু বুঝে ওঠার আগেই আকাশে বিস্ফোরিত হলো ছোট আকারের বিমানটি। বিশাল এক অগ্নিকুণ্ডে পরিণত হওয়া বিমান গিয়ে আছড়ে পড়লো নিচের একটি বাড়িতে।
সেখানে ছিলেন এক পরিবারের চার সদস্য। মুহুর্তেই পুরো বাড়ি আগুনে ঢেকে গেল। ঘর থেকে আর বের হতে পারেননি চার বাসিন্দা। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সবকিছু পড়ে ছাই। পাইলটসহ প্রাণ হারালেন এ ঘটনায় মোট ৫ জন।