1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত, নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাদের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা স্থগিত করে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বইমেলার কারণে এ কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কড়া সমালোচনা করে রিজভী বলেন, নির্দোষ জাহালাম এতদিন কারাগারে ছিল আওয়ামী সরকারের দুদকের অন্যায় সিদ্ধান্তের কারণে। দুদক কাজ করে সরকারের সন্তুষ্টির জন্য, ন্যায়প্রতিষ্ঠার জন্য নয়। সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের মেশিন হচ্ছে দুদক।

তিনি বলেন, এ দুদকই সরকারের নির্দেশে বেগম জিয়াকে অন্যায় মামলা দিয়ে কারাগারে বন্দি করেছে। তবে দুদক সরকারের অর্থ লোপাটকারী আর দুর্নীতিবাজদের স্পর্শও করতে পারছে না। এক দেশে দুই নীতি দুদকের।

রিজভী বলেন, এ দুদকের কারণেই দেশের ক্রিমিনাল ইকোনমি ডালপালা পত্র-পল্লবে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। জাহালামের দীর্ঘদিনের কারাভোগের ঘটনায় দুদকের ভূমিকা নজিরবিহীনভাবে ন্যক্কারজনক। এই ঘটনায় দেশে একটি ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশনের ছবি ভেসে ওঠে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!