1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

গোবিন্দগঞ্জ লবন বোঝাই ট্রাকের চাপায় পিকআপ চালক নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবন বোঝাই ট্রাকের চাপায় পিকআপের চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে আসা রংপুরগামী লবন বোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছিলে হঠাৎ করেই সামনে থাকা টমেটো বোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এক পর্যায়ে ট্রাকটি পিকআপের উপরে উঠে। এতে চাপা পড়ে পিকআপে থাকা চালক ঘটনাস্থলেই নিহত হন। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। এসময় ট্রাক ও পিকআপের নিচে চাপা পড়া চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে। তবে পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেস্টা চলছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!