1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ফুলছড়িতে পাটচাষীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পাট অধিদপ্তরের উদ্যোগে ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ শীর্ষক পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় পাটচাষীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে প্রশিক্ষণে পাট সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল ফজল মোল্লা, সহকারী পরিচালক (প্রকল্প) সোলায়মান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শওকত ওসমান, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ফুলছড়ি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) মাজেদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, আবু হাসান মানিক প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শ’ পাট চাষীকে পাট চাষ, পাট পচানো ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষকরা অংশগ্রহনকারী পাট চাষীদের নিয়ে পাট চাষের গুনাগুন, গুরুত্ব ও উৎপাদন এবং বিক্রয় উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!