1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন ১০ মার্চ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

দেশের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ (রবিবার)। ওই দিন দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য দিন ১৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ইসির ৪৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সচিব জানান, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এবার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। পদে থেকে ভোট করতে পারবেন না বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা।

ইসি সচিব জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, লালমনিরহাট জেলার সবকটি উপজেলা, রংপুর জেলার সবগুলো উপজেলা এবং কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলায় ভোট হবে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে।

প্রথম ধাপে জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!