1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

রহস্যময় মার্কিন বিমান দুই বছর পর পৃথিবীতে ফিরেছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

সবকিছুই রহস্যে ঘেরা।চরম গোপনীয়তার মধ্যেই সব কাজও সম্পন্ন হয়েছে।

ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমান মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পরে।

বলা হচ্ছে, মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এ বিমানটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।

কিন্তু গত দুই বছর ধরে এ বিমানটি মহাকাশের কক্ষপথে কী করছিল সেটি কেউ জানেনা। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে।

মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ বিমানটি তারই অংশ ছিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এ বিমানটি ঝুঁকি কমানোর কাজ করছিল। কিন্তু এর বিস্তারিত কোন কিছু আর জানানো হয়নি।

এ প্রকল্পকে কেন্দ্র করে যেহেতু চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সেজন্য এটিকে কেন্দ্র করে না গুঞ্জনও আছে।

অনেকে ধারণা করছেন, মহাকাশকে কেন্দ্র করে আমেরিকা হয়তো কোন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।

কিন্তু মার্কিন বিমান বাহিনী এ ধরনের গুঞ্জনকে খারিজ করে দিয়ে বলছে, ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিকে নির্ভুল করার জন্য তথ্য সংগ্রহ করছে এ বিমানটি।

এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে সে বিষয়টিও গোপন রাখা হয়েছে।

২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এ বিশেষ বিমানটি এক-চতুর্থাংশ। এটির দৈর্ঘ্য মাত্র ২৯ ফুট।

এবছরের শেষ দিকে এক্স-৩৭বি-এর পরবর্তী মিশন উৎক্ষেপণ করা হবে রকেটের সাহায্যে।বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!