1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

ভুল সিদ্ধান্ত নিলে মুসলিম লীগের মত পরিণতি হবে বিএনপির: হানিফ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি ভুল সিদ্ধান্ত নিলে মুসলিম লীগের মত পরিনত হবে। আজ রবিবার দুপুর ১টায় স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বরেবিএনপি নেতিবাচক রাজনীতির কারণে আজ কোথায় চলে গেছে। আগে মুসলিম লীগের ব্যাপক দাপট ছিল। কিন্তু আজ হারিয়ে গেছে। ভুল রাজনীতি করলে, ভুল সিদ্ধান্ত নিলে এমন পরিণতি হবে।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-চক্রের দাওয়াত দিলেন, কিন্তু বিএনপি নেতারা সেই দাওয়াতে গেলেন না। দাওয়াত রক্ষা করা সভ্যতা ও শিষ্টাচারের অংশ। বিএনপির গণভবনে না গিয়ে আলোচনার সুযোগ হারিয়েছে। বিএনপি এখন যে পথে হাঁটছে, তাদের সংকট আরো ঘনীভূত হবে।

হানিফ বলেন, আমরা অবাক হই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় মানবতার কথা বলেন, কর্মীদের মামলার কথা বলেন। গত ১০ বছর আপনাদের নেতারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আগুন সন্ত্রাস করেছে। যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, তাদের নামে মামলা হয়েছে।

‘সৈয়দ আশরাফুল ইসলামের মতো ব্যক্তি বাবা হত্যার বিচার না পেয়ে দেশ থেকে চলে যেতে বাধ্য হন, কোথায় ছিল আপনাদের মানবতা। আপনারা মানবতার কথা বলেন, মানুষকে পেট্রোল বোমা ছুড়ে মেরেছেন। যারা নিহত হয়েছেন, তাদের স্বজনদের কান্না আপনাদের কানে পৌঁছে না।

প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা যায়, সেটা প্রমাণ করে গেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিরোধী রাজনৈতিক নেতারাও তার ব্যাপারে কখনো কোনো নেগেটিভ কথা বলেননি।

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, অ্যাডভোকেট মো. নূরুল আমিন রুহুল এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!