1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০২ ও ৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম উপজেলার বাউঢ়া ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর ভারতীয় অংশে কাঁটাতারের এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যায় তারা।

রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ফেরতের জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!