1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

গোটা জাতিরই সংকটকাল চলছে : ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বর্তমান সংসদের বৈধতা নেই, ৩০ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু বিএনপিতে নয়, গোটা জাতিরই সংকটকাল চলছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সহিংসতা ও নারী : বর্তমান প্রেক্ষাপট’ র্শীষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে দলটি গণতন্ত্রের কথা বলেছে, সংগ্রাম করেছে, সেই দলটি আজকে আবার দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করলো। প্রথমবার করেছে ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আজকে আবার এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করলো।’

তিনি আরও বলেন, ‘আজকে আমি মনে করি যে এই সমস্যা হচ্ছে গোটা জাতির। আপনার অধিকার চলে যাচ্ছে, আপনার গণতন্ত্র চলে যাচ্ছে আর আপনারা বলছেন এটা বিএনপির সমস্যা। ইটস নট বিএনপিস প্রব্লেম। ইজ দ্য প্রব্লেম অব দ্য নেশান। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার যে অর্জন, গণতন্ত্র আপনার অধিকার সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন এটা বিএনপির সমস্যা। এটা বিএনপির সমস্যা নয়। বিএনপি ইজ ইউনাইটেড, ইক্যুয়াল ফাইট টু দ্য লাস্ট।’

গোটা জাতির সংকটকালে হতাশ না হয়ে নেতাকর্মীদের লড়াই চালিয়ে যেতে হবে যাওয়ার আহ্বান জানান বিএনপি এ নেতা।

বর্তমান প্রেক্ষাপটে নারীরা মোটেই নিরাপদ নয়, গোটা দেশই জিম্মি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘যে দেশে জনগণের কোনো নিরাপত্তা নেই, যে দেশে সংবিধানসম্মত একটি নির্বাচন করতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দখল করে নেওয়া হয়, সেখানে নারী নির্যাতনের মতো বিষয়গুলোর বিচার পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!