1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

সাংবাদিক ছাড়া কোন সমাজ চলতে পারে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘সমাজের ত্রুটি-বিচ্যুতি ও ভুল-ত্রুটিগুলো সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সংশোধনের সুযোগ করে দেয়। তাই সাংবাদিক ছাড়া কোন সমাজ ও গণতন্ত্র চলতে পারে না।’
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, সাবেক মেয়র শহীদ ইকবাল হোসেন, প্রেসক্লাবের দাতা সদস্য প্রবাসী আলী হোসেন, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান, বণিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, ঠিকাদার কল্যাণ সমিতির নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও প্রভাষক বাবুল আকতার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
স্বপন ভট্টাচার্য মণিরামপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলায় পরিণত করবেন। কোন গ্রাম, গ্রাম থাকবে না, শহরে রূপান্তরিত হবে। দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছে যেতে চলেছে। আমরা যেন এ উন্নয়ন অব্যাহত রাখতে পারি সেদিকে সকলকে আন্তরিক হতে হবে।
প্রতিমন্ত্রী মণিরামপুরের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যানজট মণিরামপুরবাসীর একটি প্রধান সমস্যা। এ থেকে উত্তরণের জন্য বাইপাস সড়কসহ অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের কর্মসূচী খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!