1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

ঐক্যফ্রন্ট ১০০ বার থাকবে : ড. কামাল

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংসদ নিয়ে এখনই প্রশ্ন তুলতে চাই না। হালকাভাবে কিছু বলব না। সংসদে কী হচ্ছে না হচ্ছে খোঁজ-খবর রাখছি। এজেন্ডা নিয়ে পরে সংসদ বিষয়ে মন্তব্য করব।

ওই সময় তিনি আরো বলেন যারা বলছে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে যাবে তাদের আমি বলতে চাই ‘ঐক্যফ্রন্ট ১০০ বার থাকবে।’

রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভা শুরু হয়েছে বুধবার বিকেল সাড়ে ৪ টায়। এতে উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেয়া রেজা কিবরিয়া, আবু সাঈদ, সুব্রত চৌধুরী। গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, সুলতান মনসুরকে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি।

বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন নিয়ে তার অবজারভেশন কী? জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

বুধবার গণফোরামের ৫ম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় ডা. কামাল হোসেন সাংবাদিকদের এ প্রশ্নের সম্মুখীন হন।

গণফোরামের নির্বাচিতরা শপথ নেবেন কি না? জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, সেগুলোর বিষয় এখন না, প্রেস কনফারেন্স করে পরে জানানো হবে।

বিএনপির এক নেতা বলেছেন, ঐক্যফ্রন্ট থাকবে তবে আপনাকে সরে যেতে হবে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? ড. কামাল বলেন, ‘এই অনুষ্ঠানে উত্তর দেব না, অন্য অনুষ্ঠানে দেব।

এদিকে গণফোরামের সভায় উপস্থিত হননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে দলটি থেকে নির্বাচিত আরেক এমপি মোকাব্বির খান এসেছেন।

সূত্র জানায়, সভায় গণফোরামের নির্বাচিত দুই নেতার শপথ নেয়া, না নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!