1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী বিজয়ী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলারা খন্দকার ভোট পেয়েছেন ২৪ হাজার ৩৮৫টি। ঘোষিত পুন: তফসিল অনুযায়ী আজ রবিবার কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা) প্রতীকে নির্বাচনে অংশ নেন। অন্যরা প্রতিদ্বন্দ্বীরা হলেন জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার তার নিজ ভোট কেন্দ্র ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার পলাশবাড়ি টাউন হল মহিলা ভোট কেন্দ্রে এবং জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

গাইবান্ধার সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ওই দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে ২,৫০০ পুলিশ, বিজিবি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!