1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

বিএনপিকে নিয়ে নতুন কোন ভাবনা নেই : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে নতুন কোন ভাবনা নেই। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণ শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
ওবায়দুল কাদের আজ দুপুরে হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্লাহ্’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশে হাতিয়ার মানুষ অন্ধকারে দুর্যোগের শিকার হবে, এটা কাম্য নয়। হাতিয়ায় এখন আওয়ামী লীগের ঐক্যের সুবাতাস বইছে।
ঐক্য না থাকলে উন্নয়নে ভাটা পড়ে উল্লেখ করে তিনি বলেন, আজকের ঐক্য হাতিয়ার উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। হাতিয়াবাসীর দুঃখ নদী ভাঙ্গন সেটি রোধ করা হবে, বিদ্যুৎ লাইন স্থাপন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে মন্ত্রী হাতিয়ার নলচিরা ঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!