1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

২০১৭ সালে ধর্ম অবমাননার মামলা ও হত্যাকাণ্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

ইসলাম অবমাননার দায়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিস্টান গভর্নর বাসুকি চাহায়া পুর্ণামার কারাদণ্ড নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন সহনশীল সমাজ বলে ইন্দোনেশিয়ার যে ঐতিহ্য ছিলো, এই রায়ে তা প্রশ্নবিদ্ধ হয়েছে।

২০১৭ সালে বিশ্বে এরকম বেশ কটি ধর্ম অবমাননার মামলা ও হত্যাকাণ্ড হয়েছে। সেগুলোর কয়েকটি :

স্টিভেন ফ্রাই, মে ২০১৭

৬ই মে রিপাবলিক অব আয়ারল্যান্ডের পুলিশ ব্রিটিশ এই কৌতুক অভিনেতার বিরুদ্ধে ধর্ম অবমাননার তদন্ত শুরু করেছে। ২০১৫ সালে এক টিভি শোতে ঈশ্বর নিয়ে তার কিছু মন্তব্য নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এক আইরিশ। সেই সূত্র ধরে এই তদন্ত। স্টিভেন ফ্রাইকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বর্গের দরজায় তিনি ঈশ্বরকে কী বলবেন? তার উত্তর ছিলো – কেন তাকে এমন ” একজন ছোটো মনের আহাম্মক সৃষ্টিকর্তাকে সম্মান করতে হবে যিনি এমন এক পৃথিবী সৃষ্টি করেছেন যা অবিচার-অনাচারে ভর্তি।”

পাকিস্তানে মাশাল খান নামে এক যুবককে হত্যা, এপ্রিল ২০১৭

২৬ বছরের বিশ্ববিদ্যালয় ছাত্র মাশাল খান ধর্ম নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়ার পর উন্মত্ত জনতা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। পাকিস্তানে ধর্ম নিয়ে আলোচনা-সমালোচনা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ১৯৯০ সাল থেকে ধর্ম অবমাননার অভিযোগে সেদেশে ৬৫ জনের প্রাণ গেছে।

চিত্রল, পাকিস্তান, এপ্রিল ২০১৭

মাশাল খানকে হত্যার কদিন পরেই পাকিস্তানের খাইবার পাখতুনওয়ালা প্রদেশে ইসলামকে সমালোচনার করার অভিযোগে একটি মসজিদের ভেতর জনতার হাতে প্রহারের শিকার হয়ে মারাত্মক আহত হন এক ব্যক্তি। তার প্রাণ বাঁচাতে মসজিদের ইমাম পুলিশ ডেকে তাকে তাদের হাতে তুলে দেন।

ডেনমার্ক, ফেব্রুয়ারি ২০১৭

কোরান পুড়িয়ে তার ভিডিও ফুটেজ ফেসবুকে পোষ্ট করার পর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়। এই মামলা নিয়ে ধর্ম নিরপেক্ষ ডেনমার্কে ব্যাপক বিতর্ক শুরু হয়। ৪৬ বছরে পর এই প্রথম সেখানে ধর্ম অবমাননার কোনো মামলা হলো। সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!