1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

“জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে আজ ২৩ জানুয়ারী বুধবার রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, তুলসীঘাটে অনুষ্ঠিত হয়।

রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, কলেজ শিক্ষক প্রতিভা সরকার, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার, রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, স্কুল শিক্ষক ও নারী নেত্রী অঞ্জলী রানী দেবী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুল ছাত্রীদেরকে পাঠপুস্তকের পাশাপাশি যেসব মহিয়ষী নারীরা জাতিকে এগিয়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের বরেণ্য নারী জাগরণের অগ্রদূতদের নিয়ে রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী বক্তব্য উপস্থাপন করে। অনুষ্ঠানে ৩ শতাধিক ছাত্রী, স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!