1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ সাতজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের মান্দারীর রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদিশপুর এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা ছাত্রলীগকর্মী নাদিম মাহমুদ অন্তরকে কুপিয়ে আহত করে। এ ঘটনা পর তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে বেগমগঞ্জ থেকে তার পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন।

এসময় পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!