1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

খাশোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চালাবে তুরস্ক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে একটি আন্তর্জাতিক তদন্তের পরিকল্পনা করছে তুরস্ক। পশ্চিমা দেশগুলো এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জায়িশ আওগালু।

সোমবার ইস্তানবুলে তরুণদের এক সমাবেশে মাওলুদ জায়িশ আওগালু বলেন, ওয়াশিংটন পোস্টের এ সাংবাদিকের নির্মম হত্যাকাণ্ড নিয়ে নিজস্ব তদন্তে পাওয়া তথ্য তুরস্কের সঙ্গে শেয়ার করেনি সৌদি আরব।

রিয়াদের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গেলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

কনস্যুলেটের ভেতরেই তার অঙ্গপ্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করা হয়। তুরস্কের দাবি, এটি সৌদি সরকারের নির্দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড। সৌদি আরব এ সাংবাদিকের নিখোঁজ হওয়ার খবর প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে এক নীতিহীন অভিযানে তিনি নিহত হয়েছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তদন্ত খাশোগি হত্যাকাণ্ড মেনে নিতে সৌদিকে বাধ্য করে। পশ্চিমা দেশগুলো এ হত্যাকাণ্ড চাপা দেয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

মাওলুদ জায়িশ আওগালু বলেন, আমরা দেখেছি- বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যারা কথা বলেন, তারা যখন অর্থ দেখেছেন, তখন এ বিষয়গুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে।

কাজেই আসন্ন যে কোনো সময় একটি আন্তর্জাতিক তদন্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এ হত্যাকাণ্ড নিয়ে কথা বলার বিপদ নিয়ে তুরস্ক অবগত বলে জানান আওগালু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!