1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

গাইবান্ধায় ৩ শত বছরের পুরানো কয়েক কোটি টাকার মুল্যের মূর্তি উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন থেকে কয়েক কোটি টাকা মূল্যের পাথরের মুর্তি উদ্ধার করেছে পুলিশ।

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন থেকে মুর্তিটি উদ্ধার করা হয়। সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামজীবন গ্রামে ফলের ব্যবসায়ী আল আমিন মুর্তির সন্ধান পান।

পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, আল আমিনের বাড়ি সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটায়। সোমবার দুপরে আল আমিন আলাই নদীতে গোসল করতে যায় চাচাতো ভাই সাব্বিরকে নিয়ে। গোসলের এক পর্যায়ে আল আমিনে পায়ের সাথে লাগে পাথরটি। পরে আল আমিন ও সাব্বির মুর্তিটি তুলে বাড়ি নিয়ে যায়।

ফলের ব্যবসায়ী আল আমিন বলেন, এলাকায় মুর্তির কথা ছড়িয়ে পরলে লোকজন ভিড় করতে থাকে আল আমিনের বাড়িতে। উৎসুক জনতা মুর্তির দাম অনেক বেশি হবে এমনটি বলায় আমি মুর্তিটি বাড়িতে রেখে দেই। কিন্তু ঝামেলা থেকে মুক্তি পেতে আমি মঙ্গলবার সকালে বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেলের কাছে হস্তান্তর করি। চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পরিষদ থেকে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মো শাহরিয়ার বলেন, বাদিয়াখালীতে একটি কষ্টি পাথর পাওয়া গেছে এমন জল্পনা কল্পনা সৃষ্টি হয় ওই এলাকার মানুষদের মধ্যে। আমরা সোমবার থেকে মুর্তিটি উদ্ধারের চেষ্টা করে মঙ্গলবার তা সম্ভব হয়। মুর্তিটির গায়ে লেখা অনুযায়ী তিনশ বছর আগের। মুর্তিটি দেখে প্রাথমিক ধারনা যাচ্ছে শিবের মুর্তি। মুর্তিটি কষ্টি পাথর কি না তা পরীক্ষার -নিরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!