1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

কুমিল্লাকে ৩৮ রানে হারিয়েছে রাজশাহী কিংস

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ১০৪ বার পড়া হয়েছে

বিপিএলের ২৩তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে রাজশাহী তোলে ১৭৬ রান। জবাবে, ১৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে কুমিল্লা তোলে ১৩৮ রান। ৭ ম্যাচ খেলে কুমিল্লা তৃতীয় ম্যাচ হারলো আর ৭ ম্যাচে রাজশাহী তাদের চতুর্থ জয় তুলে নিলো।

ওপেনার শাহরিয়ার নাফিস ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা দলপতি মেহেদি মিরাজ কোনো রান না করেই সাজঘরে ফেরেন। মার্শাল আইয়ুব করেন মাত্র ২ রান। দলীয় ২৮ রানেই কিংসরা টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে বসে।

এরপরই দলকে টেনে নিয়ে চলেন ইংল্যান্ডের লরি ইভান্স এবং নেদারল্যান্ডসের রায়ান টেন ডয়েসকাট। ৬১ বলে সেঞ্চুরি করেন ইভান্স। ৩৮ বলে ফিফটি করেন ডয়েসকাট। দুজনই অপরাজিত থাকেন। মাঠ ছাড়ার আগে ইভান্স ৬২ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় করেন ১০৪ রান। এটিই বিপিএলের এই আসরে প্রথম সেঞ্চুরি। আর ৪১ বলে দুটি চার, তিনটি ছক্কায় ডয়েসকাট করেন ৫৯ রান।

এই জুটিতে আসে অবিচ্ছিন্ন ১৪৮ রান। ৮৩ বলে ইভান্স-ডয়েসকাট জুটি স্কোরবোর্ডে ১৪৮ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। এটি এই বিপিএলের সর্বোচ্চ জুটির রেকর্ড।

কুমিল্লার সাইফউদ্দিন ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মেহেদি হাসান ১ ওভারে ৪ রান দিয়ে পান একটি উইকেট। ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট পান লিয়াম ডসন। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। শহীদ আফ্রিদি ৪ ওভারে ৩২ রান খরচায় কোনো উইকেট পাননি। ৩ ওভারে ৪৩ রান দিয়ে থিসারা পেরেরা উইকেট শূন্য থাকেন।

১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। ব্যক্তিগত ২৫ রানে তামিম আর ২৬ রানে বিজয় বিদায় নেন। তিন নম্বরে নামা শামসুর রহমান ১৫ রান করে সাজঘরে ফেরেন। ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১২ রান করে বিদায় নেন জিয়াউর রহমান। দলপতি ইমরুল কায়েস ১০ বলে ১৫ রান করে ফিরে যান। ১৪তম ওভারের শেষ দুই বলে ইমরুল আর থিসারা পেরেরাকে আউট করে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় রাজশাহীর বোলার কায়েস আহমেদ।

লিয়াম ডসন এক প্রান্তে রানের চাকা ঘোরালেও শহীদ আফ্রিদি আশা জাগিয়ে ফিরে যান। ১৫ বলে একটি চার আর দুটি ছক্কায় আফ্রিদি করেন ১৯ রান। ১৮তম ওভারের প্রথম বলে আফ্রিদিকে ফিরিয়ে দেওয়ার এক বল পর কামরুল ইসলাম রাব্বি ফিরিয়ে দেন ১৪ বলে ১৭ রান করা লিয়াম ডসনকে। প্রথম বলে আফ্রিদি, তৃতীয় বলে ডসন আর চতুর্থ বলে সাইফুদ্দিনকে ফিরিয়ে এক ওভারেই তিন উইকেট তুলে নেন রাব্বি।

রাজশাহীর কায়েস আহমেদ ৪ ওভারে ৪৬ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। কামরুল ইসলাম রাব্বি ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন চারটি উইকেট। মোস্তাফিজ ৩.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন একটি উইকেট। আরাফাত সানি ৩ ওভারে ২৮ রানে একটি, ডয়েসকাট ২ ওভারে ১৫ রান দিয়ে দুটি উইকেট পান। দলপতি মেহেদি মিরাজ ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!