1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

ওবায়দুল কাদেরের নেতৃত্বে নতুন ওয়েজ বোর্ড কমিটি গঠন

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ওয়েজ বোর্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবম মজুরি বোর্ড রোয়েদাদ-২০১৮, পরীক্ষা-নিরীক্ষার জন্য এর আগে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এবার সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাবটি সোমবার (২১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাদশ সংসদের প্রথম মন্ত্রিপরিষদ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সব সদস্যই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান। তিনি বলেন, নুতন কমিটির কনভেইনার ওবায়দুল কাদের। তার সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ থাকবেন। এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান থাকবেন। তবে ট্রান্স অব রেফরেন্সনের (টিওআর) কোনও পরিবর্তন করা হয়নি। কমিটি চাইলে টিওআর পরিবর্তন করতে পারবে।

তিনি আরও বলেন, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন খসড়া, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়া, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা-২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!