1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

যতদ্রুত সম্ভব ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ করা হবে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে । রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ অনেকদূর এগিয়েছে। আগামী ২৩ তারিখ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের বৈঠক আছে। এরপর অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে যতদ্রুত সম্ভব ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ করা হবে।

হাছান মাহমুদ আরও বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী নতুনভাবে মন্ত্রিসভা কমিটি গঠন করে দেবেন। এরপর সেটি মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হবে। ওয়েজবোর্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, যখন ওয়েজবোর্ড চালু হয় আমাদের দেশে তখন তো বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন চ্যানেল ছিল না। ফলে ওয়েজবোর্ডের মধ্যে টেলিভিশনের সাংবাদিকরা অন্তর্ভুক্ত ছিলেন না।এখন তো টেলিভিশন একটা বিরাট ব্যাপার। অনেকগুলো টেলিভিশন, সেগুলো অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এর আগে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২৮ জানুয়ারির মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির বিষয়ে যা যা করতে হয় করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!