1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

বিএনপির ভুল রাজনীতি, তাদের নেতার পরিবর্তন দরকার: কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভুল রাজনীতি, তাদের নেতার পরিবর্তন করিা দরকার। রোববার রাজধানীর বনানীতে সেতু বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগ ও ফল প্রত্যাখ্যানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটি পরাজিতদের মুখে ব্যর্থতার প্রলাপ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তারা বলেছে- নির্বাচন নিখুঁত হয়নি। ভোট সুষ্ঠু না হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেন কীভাবে?

বিএনপির ভুল রাজনীতি ও মির্জা ফখরুলের সমালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগে বিএনপির ঘর সামলাতে হবে, নেতার পরিবর্তন দরকার। এখন ফখরুল সাহেবকে নিজ দলের লোকজন দালাল বলছেন। আরও অনেক কথা হয়তো বা আসবে।

ভোট নিয়ে জাতিসংঘের সংলাপের তাগিদের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সংলাপের কথা বলেনি, তবে গণতান্ত্রিক রাষ্ট্রে সংলাপ হতে পারে। প্রয়োজন হলে বিষয়টি পরে দেখা হবে।

বিশ্বের কোনো দেশে নিখুঁত নির্বাচন হয় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ বলেছে নির্বাচন নিখুঁত হয়নি। তারা বলেছে- সংলাপের কথা। আমার প্রশ্ন- বিশ্বের এমন কোনো দেশ কি দেখাতে পারবেন, যেখানে নিখুঁত ভোট হয়। নির্বাচনে কোনো না কোনো খুঁত থাকেই।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তা মনে রাখার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। এ জন্য আমাদের স্বচ্ছতা, নীতি ও পরিচ্ছন্ন থাকতে হবে।

দুর্নীতির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকারের বড় জয়ে বড় চ্যালেঞ্জ আছে। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। দুর্নীতিকে জিরো টলারেন্সে রাখবেন। না হলে বড় বড় প্রকল্প শেষ করা যাবে না। এমন কাজ করবেন না যাতে সরকারের সুনাম ক্ষুণ্ন হয়।

পদ্মা সেতুর কাজ ২০২২ সালে শেষ হবে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ হয়েছে। কর্ণফুলী টানেলের অগ্রগতি হয়েছে ৩০ শতাংশ। ২০২২ সালে কাজ শেষ হবে। এর আগে সেতু বিভাগের কর্মকর্তা এবং বাস্তবায়নাধীন প্রকল্প প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!